সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, স্থানান্তরিত ITU-তে - BBP NEWS

Breaking

শনিবার, ১০ অক্টোবর, ২০২০

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, স্থানান্তরিত ITU-তে



বিবিপি নিউজ:
শারীরিক অবস্থা অবনতি হতে শুরু করেছে টলিউডের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। চলতি সপ্তাহের সোমবার ( ৫'ই অক্টোবর) করোনা ভাইরাস সংক্রমিত হন। তাঁর রিপোর্ট পজেটিভ আসে। এরপরেই মঙ্গলবার সকালে সকালে বেলেভিউ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন প্রবীণ শিল্পী, তবে শুক্রবার বিকাল থেকেই পরিস্থিতি অবনতি ঘটেছে। হাসপাতাল সূত্রে খবর, রক্তচাপ অনিয়মিত অভিনেতার, শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে, চলছে অক্সিজেন। তাই আইটিইউ'তে রাখা হয়েছে তাঁকে। 

৮৫ বছরের এই প্রবীণ অভিনেতার শারিরীক অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা। তার কো-মর্বিডিটির বিষয়টিও চিন্তায় রেখেছে চিকিৎসকদের।প্রেশার-সুগার-সিওপিডি একাধিক শারীরিক সমস্যা রয়েছে অভিনেতার। জানা গিয়েছে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বে গঠিত চার সদস্যের মেডিক্যাল বোর্ডের অধীনে সৌমিত্রবাবুর চিকিৎসা চলছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে গত দু-দিন যাবত ভালো ছিলেন অভিনেতা। বুধবার গোটা দিন তাঁর জ্বর আসেনি, রক্তচাপও স্বাভাবিক ছিল। বৃহস্পতিবারও তেমন কোনও সমস্যা দেখা দেয়নি। 

Pages