বিবিপি নিউজ: সীমান্তে রক্তক্ষয় সংঘর্ষের ঘটনার পর ভারত সরকার টিকটক সহ প্রায় একশোর বেশি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে। এরপরেই কয়েক হাজার কোটা টাকার ক্ষতির মুখে পড়ে চিন সরকার। ভারত সরকার নিরাপত্তার কারনে টিকটক বন্ধ করেছিল জনপ্রিয় এই চিনা অ্যাপ। এর জেরে মূর্ছা গেছে বেইজিং। এবার চিনের বন্ধ দেশ পাকিস্তানেও বন্ধ হল টিকটক। এর জেরে ফের বড়সড় ধাক্কা খেল। অনৈতিক ও অশ্লীল কনটেন্ট সেন্সর করতে পারেনি, এই অপরাধে পড়শি দেশে পাততাড়ি গোটাতে হবে টিকটককে।
পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) জানিয়েছে যে সারা দেশ থেকে টিকটকের বিরুদ্ধে অভিযোগ আসছে যে অ্যাপে নানান অশ্লীল ও অনৈতিক কন্টেন্ট আছে। সেই কারণে এটিকে ব্লক করা হচ্ছে। তবে ভবিষ্যতে যদি টিকটক এই সব কন্টেন্ট বন্ধ করতে সক্ষম হয়, তাহলে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পিটিএ। পাকিস্তানে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের পর এটি সবচেয়ে জনপ্রিয় অ্যাপ। প্রায় চার কোটির বেশি ডাউনলোড হয়েছে এটি। স্বভাবতই টিকটকারদের মন খারাপ।
