বিবিপি নিউজ,রোহিত সেখ: বিজেপি-র থানাায় ডেপুটেশন অভিযান কর্মসূচির সময় বোমাবাজির ঘটনা ঘটল বীরভূমের পাড়ুইয়ে। বোমাবাজি করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাড়ুই বাজারের রাস্তায় BJP কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । BJP নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এই অভিযোগে আজ বীরভূম জেলাজুড়ে প্রতিটি থানায় ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়।
পাড়ুই থানায় BJP নেতা শেখ সামাদের নেতৃত্বে ডেপুটেশন দিতে জড়ো হন BJP কর্মী-সমর্থকরা ৷ কর্মসূচিতে গন্ডগোল এড়াতে পুলিশ মোতায়েন ছিল। বিজেপির অভিযোগ তাদের কর্মসূচিকে বানচাল করতেই তৃণমূল বোমাবাজি করে বিজেপি কর্মীদের ভয় দেখানোর চেষ্টা করে যদিও তৃণমূলের এই চক্রান্তকে গুরুত্ব দেয়নি বিজেপি কর্মীরা। যদিও এলাকার তৃণমূল নেতার বক্তব্য যে বিজেপির চক্রান্ত করে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে তাই তারা মুখে কালো কাপড় বেঁধে বোমাবাজি করেছে। আমরা পুলিশকে বলেছি তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করতে। ঘটনাস্থলে বোলপুরের এসডিপিও অভিষেক রায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় থমথমে পরিবেশ।
