বিবিপি নিউজ: ফের শহর কলকাতার রাস্তায় ফিরছে দোতলা বাস। প্রায় দু'দশক পরে আবারো দেখা মিলবে এই বাস। সরকারি ভাবে ২০০৫ সাল থেকে দোতলা বাস তুলে দেওয়া হয়েছিল। তবে জন পরিবহণের জন্য নয়, দোতলা বাস ফিরছে পর্যটনের আকর্ষণ হিসেবে। চলবে নিদ্দিষ্ট রুটে।
আজ, মঙ্গলবার নবান্ন থেকে দু'টি বাসের উদ্বোধন রাজ্যের মুখ্যমন্ত্রী করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীল-সাদা রঙের বাস অত্যাধুনিক সাজে ফিরছে। বেশ কিছু বাসে ট্যুরের আদলে ঘোরার জন্য থাকবে হুড খোলা । বাসগুলিতে থাকছে সিসিটিভি, প্যানিক বাটন, অটোম্যাটিক দরজা, ডেস্টিনেশন বোর্ড। পুরোনো দোতলা বাসে দু'টি দরজা থাকত- একটি নীচের এবং একটি উপরে ওঠার। এই বাসে একটিই দরজা থাকবে। বাসের ভিতরে থাকছে ছাদে ওঠার সিঁড়ি। মোট আসন ৫১টি, এর মধ্যে দোতলায় ১৭টি।
