একদিনের জন্য প্রধানমন্ত্রী হলেন ফিনল্যান্ডের ১৬ বছরের কিশোরী - BBP NEWS

Breaking

রবিবার, ১১ অক্টোবর, ২০২০

একদিনের জন্য প্রধানমন্ত্রী হলেন ফিনল্যান্ডের ১৬ বছরের কিশোরী


বিবিপি নিউজ:
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের বুধবার (৭ অক্টোবর) দিনটা একটু অন্য রকম। কারণ, এদিন তার বদলে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেন আরেকজন। তবে সেই আরেকজন তার কোনো সহযোগী বা সহকর্মী নন, বিশেষ কোনো ব্যক্তিও নন। দক্ষিণ ফিনল্যান্ডের ১৬ বছর বয়সী কিশোরী আভা মুর্তো এদিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে।

শিশু অধিকার নিয়ে কাজ করা ‘প্ল্যান ইন্টারন্যাশনালের’ ‘গার্লস টেক-অভার’ নামের মেয়ে শিশুদের অধিকারবিষয়ক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আভাকে এক দিনের জন্য ওই পদের দায়িত্ব দেওয়া হয়। মেয়ে শিশুদের ডিজিটাল দক্ষতা দিয়ে সচেতনতা গড়ে তোলা, প্রযুক্তিগত ক্ষেত্রে তাদের জন্য সুযোগ সৃষ্টি এবং নারীর প্রতি অনলাইন সহিংসতা তুলে ধরতে এই প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কার্যক্রম গত রবিবার পালিত জাতিসংঘের আন্তর্জাতিক শিশুকন্যা দিবসের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। এর অংশ হিসেবে কেনিয়া, পেরু, সুদান আর ভিয়েতনামে মেয়ে শিশুদের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়া হচ্ছে। এছাড়া এল সালভাদর, গুয়াতেমালা, নেদারল্যান্ডস ও ফিলিপিন্সসহ বিভিন্ন দেশে মাইক্রোসফট, স্যামসাং, ফেসবুক ও টুইটারের জ্যেষ্ঠ পদগুলোতে কিশোরীদের দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হচ্ছে।

Pages