বিবিপি নিউজ,রোহিত সেখ: বাড়িতে না থাকার সুযোগে শান্তিনিকেতনে শুরুলের স্কুলপাড়ায় দুসাহসিক চুরি, তদন্তে পুলিশ। অভিযোগ শান্তিনিকেতন থানার অন্তর্গত সুরুলের স্কুলপাড়ার বাসিন্দা পেশায় শিক্ষক আইনুল ইসলামের বাড়িতে দুঃসাহসিক চুরি হয়। জানা গেছে বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরির ঘটনা ঘটেছে। গত পরশুদিন সিউড়ি গেছিলেন আইনুল ইসলাম তার শ্বশুর বাড়ি ফিরে এসেই দেখে পরপর গেটের তিনটি তালার লক কাটা আলমারি থেকে ১০ ভরি সোনা সহ নগদ ৫০ হাজার টাকা চুরি গেছে। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিনিকেতন থানার পুলিশ।
এলাকাতে দুষ্কৃতীদের আনাগোনা বেড়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। আইনুল ইসলামের অভিযোগ তিনি বাড়িতে না থাকার সুযোগে তার বাড়িতে চুরি হয়েছে। এই ঘটনার পর কার্যত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। শান্তিনিকেতন থানার পুলিশকে খবর দেওয়া মাত্রই তারা তড়িঘড়ি এসেই তদন্ত শুরু করেছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন ধরেই এখানে নেশার ঠেক বসে দুষ্কৃতীদের আনাগোনা আগের তুলনায় বেড়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্কের একটা পরিবেশ রয়েছে আমরা চাই সঠিক নিরাপত্তা।
