বিবিপি নিউজ: যিনিই রক্ষক তিনিই ভক্ষক। এক নাবালিকা সহ-পাঁচ মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন দিল্লি পুলিশের এক সাব-ইন্সপেক্টর। গত শনিবার তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির দ্বারকায়। অভিযুক্ত সাব-ইন্সপেক্টরের নাম পুনিত গ্রেওয়াল। তিনি স্পেশ্যাল সেলের সাব-ইন্সপেক্টর ছিলেন।
আজ সোমবার আদালতে তোলা হলে বিচারক ধৃত পুলিশকর্মীকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা, ৩৫৪-র ডি ধারা এবং পকসো অ্যাক্টে মামলা রুজু হয়েছে। এক পুলিশকর্তা জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ মিলতেই শনিবার সন্ধ্যায় পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডের জন্য সোমবার দিল্লি পুলিশের তরফে আদালতে আবেদন জানানো হবে। ধৃতকে যাতে তাঁর চাকরি থেকে বরখাস্ত করা হয় সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতও দেওয়া হয়েছে।
