ক্যান্সারে আক্রান্ত ভ্লাদিমির পুতিন, ক্ষমতা ছাড়বেন নতুন বছরে! - BBP NEWS

Breaking

রবিবার, ২২ নভেম্বর, ২০২০

ক্যান্সারে আক্রান্ত ভ্লাদিমির পুতিন, ক্ষমতা ছাড়বেন নতুন বছরে!



বিবিপি নিউজ: ক্যান্সারে আক্রান্ত হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দেখা দিয়েছে পারকিনসন রোগ। এই কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে তার জরুরি অপারেশন করতে হয়েছে। রুশ রাষ্ট্রবিজ্ঞানী, ইতিহাসবিদ ও বিশ্লেষক ভ্যালেরি সলোভেইর একথা জানিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে। তিনি আরও বলেন, নতুন বছরের শুরুতেই ক্ষমতা ছাড়ার পরিকল্পনা করছেন পুতিন।

এর আগে চলতি মাসের শুরুর দিকে ভ্যালেরি সলোভেই জানিয়েছিলেন, পারকিনসন রোগে ভুগছেন পুতিন। পুতিনের ক্যান্সারের চিকিৎসা চলছে বলে আগেই জানানো হয়েছে তাকে। ৬৮‌বছর বয়সী পুতিনের দুই ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। তা হলো, সাইকো-নিউরোলজিক্যাল প্রকৃতি (পারকিনসন) এবং ক্যান্সার। প্রথম ডায়াগনোসিসে পারকিনসন এবং দ্বিতীয় ডায়াগনোসিসে ক্যান্সার ধরা পড়ে।

গত ফেব্রুয়ারিতে পুতিনের অপারেশন হয়েছে উল্লেখ করলেও তার কারণ জানাননি ভ্যালেরি। অপর এক রুশ সংবাদ মাধ্যমের সূত্রের দাবি, পাকস্থলির ক্যান্সারের অপারেশন হয়েছে পুতিনের। তখন প্রেসিডেন্ট পুতিনের কর্মসূচিতে ফাঁক রাখা হয়েছিল, অপারেশন শেষে গত ১৯ ফেব্রুয়ারি সেইন্ট পিটার্সবুর্গে প্রকাশ্যে এসে স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য দেন তিনি। এদিকে, ক্রেমলিনের পর্যবেক্ষকরা জানান, পুতিনের সম্প্রতি ফুটেজ পর্যালোচনায় তার পারকিনসন রোগের লক্ষণের বিষয়টি উড়িয়ে দেয়া যায় না। টেলিভিশনে সরাসরি প্রচারিত এক মিটিংয়ে কাশির কারণে একটি বাক্য শেখ করতে বেগ পেতে দেখা যায় পুতিনকে।


Pages