বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনায় সংক্রমিত হয়ে প্রাণ হারালেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী শিবামায়ানন্দজি মহারাজ।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬। কোভিডে আক্রান্ত হয়ে সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার রাত ৯টা নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঠে রণেন মহারাজ বলে ডাকতেন অন্যান্য সন্ন্যাসীরা।
বিগত বেশ কয়েক বছর ধরেই শারীরিক ভাবে অসুস্থ ছিলেন স্বামী শিবামায়ানন্দ। হাইপারটেনশন, শ্বাসকষ্ট, রক্তচাপ-সহ কিডনির সমস্যায় ভুগছিলেন বেশ কয়েক বছর ধরেই। গত ২২ মে তাঁর জ্বর আসে। সঙ্গে হাল্কা শ্বাসকষ্ট দেখা দেয়। সোয়াবের নমুনা পরীক্ষা করানো হলে, তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাঁকে সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়। বেশ কয়েকদিন তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। দীর্ঘদিন সেখানে ভর্তি থাকার পর গতরাতে ৯টা ৫ মিনিট নাগাদ তাঁ মৃত্যু হয়।
