তৃনমূলে যোগ দেওয়ার জল্পনায় জল ঢেলে পাল্টা জবাব মমতা চাইলে ‘গোপনে’ পরামর্শ দিতে রাজি বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক - BBP NEWS

Breaking

বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

তৃনমূলে যোগ দেওয়ার জল্পনায় জল ঢেলে পাল্টা জবাব মমতা চাইলে ‘গোপনে’ পরামর্শ দিতে রাজি বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক

 


বিবিপি নিউজ: কয়েকদিন ধরেই তৃণমূলে যোগ দিতে চলেছেন বিজেপির বেশ কয়েকজন বিধায়ক। এমনটাই দাবি করেছিলেন তৃনমূলের নেতা কর্মীরা। এরপরেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় বিজেপির হলদিয়া ও বালুরঘাটের বিধায়কের নাম। তবে এবার সেই জল্পনায় জল ঢেলে দিলেন খোদ বালুরঘাটের বিজেপি বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ চাইলে গোপনীয়তা বজায় রেখে তাঁকে তা দেবেন বলে জানালেন বালুরঘাটের বিজেপি বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। 



 মঙ্গলবার বিজেপির হেস্টিংস কার্যালয়ে বসে অশোক লাহিড়ী বলেন, ‘‘আমি বিধানসভায় গঠনাত্মক বিরোধিতা করতে চাই। তবে আগেও বলছি, এখনও বলছি, আমার কর্মজীবনের বেশিরভাগটা কেটেছে আর্থিক উপদেষ্টা হিসাবে। মাননীয়া মুখ্যমন্ত্রী আমার কাছে কোনও পরামর্শ চাইলে আমি কঠোর গোপনীয়তা বজায় রেখে তাঁকে তা দেব। পশ্চিমবঙ্গের জনগণের উন্নয়ন ঘটে, এমন পরামর্শই দেব। তবে তা দেব বিজেপি বিধায়ক হিসাবে।’’কিন্তু বিরোধী দলের বিধায়ক হিসাবে তাঁর কাজ সরকারের খামতি, ত্রুটি ইত্যাদি জনসমক্ষে তুলে ধরা। তা হলে তিনি কী ভাবে মুখ্যমন্ত্রীকে গোপন পরামর্শ দেবেন? অশোকের জবাব, ‘‘দু’টি দেশের মধ্যে যখন আলোচনা হয়, তখনও সব কিছু বাইরে বলা যায় না। জনসমক্ষে যা ঘটেছে, সংবাদপত্রে যা বেরোচ্ছে, বিধায়ক হিসাবে তা নিশ্চয়ই বলব। কিন্তু সরকার যদি আমাকে এমন কোনও তথ্য দেয়, যেটা গোপন এবং তা প্রকাশ না করার অনুরোধ করে, তা হলে সেটা প্রকাশ্যে আনা আমার পেশাদারিত্বের পরিচয় হবে না।’’


Pages