রাজধানী এক্সপ্রেস অপহরণের মাথা ছত্রধর মাহাতোই, চার্জশিটে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

রাজধানী এক্সপ্রেস অপহরণের মাথা ছত্রধর মাহাতোই, চার্জশিটে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার



বিবিপি নিউজ: ২০০৯ সালে রাজধানী এক্সপ্রেস অপহরণের ঘটনার মূল চক্রী ছত্রধর মাহাতোই। চার্জশিটে এমনটাই দাবি জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর। আজ বৃহস্পতিবার ৫০ পাতার চার্জশিট জমা করেছেন। তাতে ছত্রধর ছাড়াও নাম রয়েছে মাও-নেতা কিষেনজি, ছত্রধরের ভাই শশধর মাহাতো-সহ ১৩ জনের।


এনআইএর পেশ করা চার্জশিটে সকলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছাড়াও ভারতীয় দণ্ডবিধির একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ আনা হয়েছে। এনআইএ দাবি জানিয়েছে, নিজেকে কারামুক্ত করার জন্য জেলে বসেই ছত্রধর রাজধানীর যাত্রীদের অপহরণ করার ছক কষেছিল। 

২০০৯ সালে দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস ঝাড়গ্রামের কাছে হাইজ্যাক করেছিল মাওবাদীরা। সেই মামলায় ছত্রধরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। যদিও আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর অবশ্য এ বছর বিধানসভা নির্বাচনের আগে ছাত্রধর মুক্তি পেয়েছিল। কিন্তু লালগড়ে ভোট পর্ব মিটতেই গত ২৭ মার্চ গভীর রাতে অভিনব কায়দায় তাকে গ্রেপ্তার করে এনআইএ। গ্রেপ্তারের ১৮০ দিনের মাথায় এদিন এই চার্জশিট দাখিল করে এনআইএ।


Pages