Bengal bypolls: এক নজরে তিন উপনির্বাচনী কেন্দ্রে প্রার্থীর - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

Bengal bypolls: এক নজরে তিন উপনির্বাচনী কেন্দ্রে প্রার্থীর

 


বিবিপি নিউজ: আজ বৃহস্পতিবার শুরু হল মমতার দ্বিতীয় পরীক্ষা। ভবানীপুরে ২৮৭টি বুথে চলছে ভোটগ্রহণ। গোটা দেশেরই নজর ভবানীপুর কেন্দ্রের উপর। নন্দীগ্রামে হেরে এই উপনির্বাচন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দ্বিতীয় পরীক্ষা। ভবানীপুর ছাড়াও সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা আসনে নির্বাচন আজ।

ছবি সৌজন্যে: এএনআই


 তবে আজকে সবার নজরই ভবানীপুর উপনির্বাচনের দিকে। ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। নন্দীগ্রামে হেরে এটা তাঁর কাছে দ্বিতীয় পরীক্ষা।


ভবানীপুরে  তৃণমূল সুপ্রিমোকে চ্যালেঞ্জ জানাচ্ছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এই কেন্দ্রের উপনির্বাচনে লড়ছেন বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন আমিরুল ইসলাম। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী মিলন ঘোষ এবং সিপিএম প্রার্থী মোদাসসের হোসেন। কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন জইদুর রহমান। এদিকে জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেন ৷ বিজেপির হয়ে এই কেন্দ্র থেকে লড়ছেন সুজিত দাস। আরএসপি প্রার্থী জানে আলম মিঞাঁ।


Pages