ছবি সৌজন্যে: এএনআই
বিবিপি নিউজ: আজ বৃহস্পতিবার শুরু হল মমতার দ্বিতীয় পরীক্ষা। ভবানীপুরে ২৮৭টি বুথে চলছে ভোটগ্রহণ। গোটা দেশেরই নজর ভবানীপুর কেন্দ্রের উপর। নন্দীগ্রামে হেরে এই উপনির্বাচন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দ্বিতীয় পরীক্ষা। ভবানীপুর ছাড়াও সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা আসনে নির্বাচন আজ। তবে আজকে সবার নজরই ভবানীপুর উপনির্বাচনের দিকে। ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। নন্দীগ্রামে হেরে এটা তাঁর কাছে দ্বিতীয় পরীক্ষা। তৃণমূল সুপ্রিমোকে চ্যালেঞ্জ জানাচ্ছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এই কেন্দ্রের উপনির্বাচনে লড়ছেন বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। মিত্র ইন্সটিটিউশনের ২০৯ নম্বর বুথে ভোট দেবেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
