বিবিপি নিউজ: বিশ্ব জুড়ে মারন ভাইরাস করোনায় মৃত্যু মিছিল বয়ে গিয়েছে। জনজীবন স্তব্ধ হয়েছে। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে টিকা আবিষ্কার হলেও অনিহা দেখা দিয়ে সাধারণ মানুষের। এমন পরিস্থিতিতে টিকা নিয়ে একাধিক আকর্ষনীয় পুরষ্কারের কথা ঘোষণা করলেন। টিকা নিলেই মিলবে পুরষ্কার।
মণিপুরের পশ্চিম ইম্ফলে জারি করা হয়েছে সরকারি বিজ্ঞপ্তি। তাতে লেখা— ‘টিকা নিন আর জিতে নিন পুরস্কার’। মণিপুরের মোট ১৬টি জেলার মধ্যে সব চেয়ে জনবহুল জেলা ইম্ফল পশ্চিম। ওই জেলায় টিকাকরণে গতি বা়ড়াতে জেলা প্রশাসনের তরফে এই কৌশল নেওয়া হয়েছে। ইম্ফল পশ্চিমের ডেপুটি কমিশনার টিএইচ কিরণকুমারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ অক্টোবর, ৩১ অক্টোবর এবং ৭ নভেম্বর জিএম হল, পোলো গ্রাউন্ড, এবং ধর্মশালায় বিশাল টিকাকরণ শিবিরের আয়োজন করা হচ্ছে জেলা প্রশাসনের তরফে। ওই শিবির থেকে করোনা প্রতিষেধক নিলে মিলতে পারে বড় টেলিভিশন, মোবাইল ফোন। বিজ্ঞতিতে আরও বলা হয়েছে, ওই টিকাকরণ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ১৮-ঊর্ধ্বরা। লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে বিজেতাদের। প্রথম পুরস্কার হিসেবে থাকছে বড় টেলিভিশন সেট। দ্বিতীয় পুরস্কার হিসেবে মিলবে মোবাইল ফোন আর যিনি তৃতীয় হবেন, তিনি পাবেন কম্বল। পাশাপাশি থাকছে বেশ কিছু সান্ত্বনা পুরস্কারও।