বিবিপি নিউজ: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএস-এর বিরুদ্ধে মন্তব্য করায় আইনী ঝামেলায় জড়ালেন বলিউডের জনপ্রিয় গায়ক জাভেদ আখতার। সন্তোষ দুবে নামে মুম্বইয়ের এক আইনজীবী মুলুন্ড থানায় ভারতীয় দণ্ডবিধির ধারা ৫০০ অর্থাৎ মানহানির অধীনে অভিযোগ দায়ের করেছেন জাভেদের বিরুদ্ধে।তালিবানের সঙ্গে আরএসএস-এর তুলনা টেনে বিপাকে পড়েছিলেন জাভেদ আখতার। এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, ‘তালিবান বর্বর, তাঁদের কাজ নিন্দনীয়। যাঁরা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ, বজরঙ দলকে সমর্থন করে তাঁরাও তালিবানদের মতই।’ এরপরই জাভেদ আখতারের বিরুদ্ধে গর্জে ওঠে আরএসএস-সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি। শিল্পীর এহেন বক্তব্যের প্রতিবাদে মামলা হয়। এরপরই আইনজীবী সন্তোষ দুবে গতমাসে আরএসএসের বিরুদ্ধে ‘মিথ্যা ও মানহানিকর’ মন্তব্য করার জন্য আখতারকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। এমনকী তাঁকে ক্ষমাও চাইতে বলা হয়েছিল।জাভেদ আখতার ক্ষমা চাননি। সেই কারণেই এবার আইনজীবী পরবর্তী পদক্ষেপ হিসেবে থানায় অভিযোগ দায়ের করেন।
Mumbai Police registers FIR against lyricist Javed Akhtar over his alleged remark against RSS
— Press Trust of India (@PTI_News) October 4, 2021
