করোনার ইতিহাসে প্রথমবার মৃত্যু শুন্য মুম্বাই - BBP NEWS

Breaking

রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

করোনার ইতিহাসে প্রথমবার মৃত্যু শুন্য মুম্বাই



বিবিপি নিউজ: করোনা ভাইরাস মহামারী আবহে এই প্রথমবার ভারতের ফ্লিম সিটি মুম্বাইয়ে কোভিডে মৃত্যু শূন্য। বাণিজ্যনগরীতে এই প্রথমবার গত ২৪ ঘণ্টায় এক জনও কোভিড রোগীর মৃত্যু হয়নি। অতিমারি পর্ব শুরু হওয়ার পর থেকে দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে তালিকায় শীর্ষে ছিল মহারাষ্ট্রের রাজধানী। সেখান থেকে এই প্রথম বার মৃত্যু কমে শূন্যে নামল মুম্বইয়ে। মুম্বইয়ে রবিবার নতুন করে ৩৬৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। 


মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মুম্বাইয়ে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৫ হাজার ৩০ এবং সুস্থতার বে়ড়ে হয়েছে ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা হয়েছে প্রায় ২৮ হাডার ৬০০ জনের।  শহরে বর্তমানে কোনও কন্টেনমেন্ট জোন নেই। তবে আগে থেকেই সিল করা আছে ৫০টি বা়ড়ি।এখনও পর্যন্ত মুম্বইয়ে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ৫০ হাজার ৮০৮ জন। কোভিডে প্রাণ গিয়েছে মোট ১৬ হাজার ১৮০ জনের।


Pages