বিবিপি নিউজ: কলকাতা পুরসভার নির্বাচনের বিপুল জয়লাভ করেছে রাজ্যের শাসকদল তৃনমূল। আর এরপরেই আসরে রাজ্যের আরও চার পুরসভার নির্বাচন। এই তালিকায় রয়েছে শিলিগুড়ি, চন্দননগর, বিধাননগর, আসানসোল পুরসভার ভোট আগামী বছরের জানুয়ারির ২২ তারিখ। ভোট গণনা হবে ২৫ শে জানুয়ারি।
রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছেন, আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি, বিধাননগর, চনন্দদননগর এবং আসানসোল পুরনিগমে ভোট গ্রহণ হবে৷ ভোট গণনা হবে আগামী ২৫ জানুয়ারি৷ তবে ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পুর এলাকাগুলিতে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গেল৷ শিলিগুড়ির ৪৭, চন্দননগরের ৩৩, বিধাননগরের ৪১ এবং আসানসোলের ১০৬টি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে। তবে হাওড়ায় পুরভোট কবে হবে, সে বিষয়ে এখনও কিছু জানাননি রাজ্য নির্বাচন কমিশনার৷