রাজ্যে ফের কি বন্ধ হচ্ছে লোকাল ট্রেন? গঙ্গাসাগর থেকে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় - BBP NEWS

Breaking

বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

রাজ্যে ফের কি বন্ধ হচ্ছে লোকাল ট্রেন? গঙ্গাসাগর থেকে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়


বিবিপি নিউজ: করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইরাসের প্রকোপ বাড়তে থাকলে ফের স্কুল-কলেজ বন্ধের ভাবনা চিন্তা শুরু করেছে মুখ্যমন্ত্রী। একই সঙ্গে রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা, কর্মীদের অফিসে গিয়ে কাজ এবং ফের কন্টেনমেন্ট জোন করা নিয়েও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।


 মঙ্গলবারই গঙ্গাসাগরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে বসেন মমতা। সেখানেই রাজ্যের করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রনের আতঙ্ক নিয়ে কথা বলেন মমতা।ন

মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবকে বলেছেন, 'কোভিডের তৃতীয় ঢেউ হচ্ছে দেশজুড়ে। স্কুল, কলেজ খুলে রাখা যাবে কিনা সেটা দেখে নাও। মাধ্যমিক পরীক্ষাও আছে। কোভিড প্রটোকল সিস্টেম মানতে হবে৷' এর পাশাপাশি ফের একবার রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা নিয়ে চিন্তা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

Pages