বিবিপি নিউজ: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কামারহাটির বিধায়ক মদন মিত্রকে 'চিহ্নিত মাতাল' বলে আক্রমন করলেন। আর বিজেপি বিধায়কের পাল্টা জবাবে তৃণমূল বিধায়ক বলেছেন "জীবনে প্রথম মদ খেয়েছিলাম শুভেন্দুর বাবার সঙ্গেই। কী যেন একটা ব্র্যান্ড খাইয়েছিল। শুভেন্দুর বাবা খাইয়েছিল।" বুধবার ব্যাক্তিগত আক্রমনে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এদিন মদন মিত্রকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, "একটা চিহ্নিত মাতালের কথার উত্তর দেওয়া খুব মুশকিল। ও চিহ্নিত মাতাল। পশ্চিমবঙ্গের লোক জানে।" এরপরেই এক সংবাদ মাধ্যমের সামনে তৃণমূলের বিধায়ক মদন মিত্র বলেছেন, "প্রথম আমি জীবনে যে মদ খেয়েছিলাম সেটা শুভেন্দুর বাবা খাইয়েছিল। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম কেশপুরের দিকে। কী নাম বলল শিবাস...ফিবাস হবে। মিলিয়ে দিয়ে উনি বললেন খাও। আমি তো খেয়ে প্রায় বমি করে দিচ্ছিলাম।" এখানেই শেষ নয়, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দু'কলি গানও শোনান কামারহাটির বিধায়ক।
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
Home
মহানগর
মদন মিত্রকে 'চিহ্নিত মাতাল' বলে তোপ শুভেন্দুর, পাল্ট জবাব, প্রথম মদ খেয়েছিলাম ওর বাবার সঙ্গে