না ফেরার দেশে চলে গেলেন নন্টেফন্টে-হাঁদাভোদা-বাঁটুলের স্রষ্টা নারায়ণ দেবনাথ - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২

না ফেরার দেশে চলে গেলেন নন্টেফন্টে-হাঁদাভোদা-বাঁটুলের স্রষ্টা নারায়ণ দেবনাথ



বিবিপি নিউজ: বাংলা সাহিত্যে ফের নক্ষত্রপতন। প্রয়াত হলেন কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। মৃতকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। আজ মঙ্গলবার সকাল ১০.১৫ মিিনটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট শিল্পী। হৃদরোগ আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন নন্টেফন্টে-হাঁদাভোদা-বাঁটুলের স্রষ্টা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন সাহিত্যিক।মঙ্গলবার বেলভিউ হাসপাতালে প্রয়াত হন তিনি। 



 ২৪ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল কার্টুনের শ্রেষ্ঠাকে। গত ১৬ জানুয়ারি তাঁর পরিস্থিতির অবনতি হয়েছিল। এরপরেই তাকে ভেন্টিলেশনে রাখা হয় ২০২১ সালে পদ্মশ্রী প্রাপ্ত শিল্পীকে।বাংলা সাহিত্যে নন্টেফন্টে-হাঁদাভোদা-বাঁটুল দি গ্রেটের মতো কার্টুনের স্রষ্টা তিনি। তাঁর তৈরি হাঁদাভোদা ৫৩ সপ্তাহ ধরে শুকতারা পত্রিকায় চলেছিল। ১৯৬৫ সালে বাঁটুল দি গ্রেটের সৃষ্টি করেছিলেন তিনি। সেই পরে জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিল। এর পর ১৯৬৯ সালে নন্টে-ফন্টের সৃষ্টি করেন নারায়ণ দেবনাথ। অসংখ্য গ্রাফিক সিরিজ, কমিক্স সিরিজ তৈরি করেছিলেন তিনি। ১৯২৫ সালে হাওড়ার শিবপুরে তাঁর জন্ম। তাঁর ঝুলিতে ছিল ডি.লিটের মতো সম্মান।  

Pages