বাথরুমে উদ্ধার বলি তারকার মৃতদেহ, ড্রাগের ওভারডোজে মৃত্যু - BBP NEWS

Breaking

সোমবার, ২২ মে, ২০২৩

বাথরুমে উদ্ধার বলি তারকার মৃতদেহ, ড্রাগের ওভারডোজে মৃত্যু

 



বিবিপি নিউজ: ফের মৃত্যু বলি তারকার। বাথরুম থেকে নিথর দেহ উদ্ধার হয়। মৃত অভিনেতা, মডেল, কাস্টিং কোঅর্ডিনেটরের নাম আদিত্য সিং রাজপুত।পুলিশের প্রাথমিক অনুমান, ড্রাগের ওভারডোজে মৃত্যু হয়েছে।


জানা গিয়েছে, এক বন্ধু তাঁর দেহ উদ্ধার করেছেন বাথরুম থেকে। সেই বন্ধুই বাড়ির দারোয়ানের সাহায্য নিয়ে তাঁকে কাছাকাছি এক হাসপাতালে নিয়ে যান। সূত্রের দাবি, মাদকাসক্ত ছিলেন আদিত্য। ড্রাগ ওভারডোজেই মৃত্যু হয়েছে তাঁর।


‘ক্রান্তিবীর’, ‘ম্যায়নে গান্ধি কো নেহি মারা’ ছবিতে অভিনয় করেছেন। এ ছাড়া ‘স্প্লিসটভিলা’র ৯ নম্বর সিজনে প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ”লাভ, ‘আশিকি’, ‘ব্যাড বয় সিজন ৪’-র মতো একাধিক টেলিভিশন শো-তে কাজ করেছেন তিনি।

Pages