বিবিপি নিউজ: ফের বোমা বিস্ফোরণ। এবার ঘটনাস্থল বীরভূম। এক তৃনমূল নেতার বাড়িতে বোমা ফেটে তছনছ কংক্রিটের দেওয়াল। ভেঙে গিয়েছে জানালার কাচ।
জানা গেছে, বীরভূমের দুবরাজপুরের ঘোরাপারা গ্রামে তৃণমূল নেতা মরিলাল শেখের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কংক্রিটের দেওয়ালের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। ভেঙে গিয়েছে জানালার কাচ। বিশেষ সূত্রে খবর, এ দিন তৃনমূল নেতার বাড়ির ছাদে ও সিঁড়িতে বোমাগুলি রাখা ছিল। তবে কীভাবে সেই বোমাগুলি সেখানে এল কে বা কারা বোমাগুলি মজুত করল তা এখনও জানতে পারা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
