ফের অগ্নিগর্ভ মণিপুর, জারি কারফিউ, সেনা-আধাসেনাকে আহ্বান - BBP NEWS

Breaking

সোমবার, ২২ মে, ২০২৩

ফের অগ্নিগর্ভ মণিপুর, জারি কারফিউ, সেনা-আধাসেনাকে আহ্বান

 


বিবিপি নিউজ:  ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। এদিন বিকেলে রাজধানী ইম্ফলের চেকন এলাকায় এক স্থানীয় বাজারের দখল নিয়ে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়। 


এরপরই বেশ কিছু ঘর-বাড়িতে লুঠপাট করা হয় এবং বেশ কয়েকটিতে আগুনও ধরিয়ে দেওয়া হয়ে। পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করা হয়েছে গোটা এলাকায়।


এর আগেই হিংসার হাত থেকে বাঁচতে অনেকেই ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে গিয়েছিলেন। সেই ফাঁকা বাড়িগুলিতে অবাধে লুঠ চালিয়েছে দুষ্কৃতীরা। আর এরপরই ওই এলাকায় ফের কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাকা হয়েছে সেনা এবং আধাসেনার জওয়ানদের।

Pages