ঝরনার জলে রিলস বানাতে গিয়ে করুন পরিণতি! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

ঝরনার জলে রিলস বানাতে গিয়ে করুন পরিণতি!

 




বিবিপি নিউজ: অহরহ ঘটছে দুর্ঘটনা কিংবা মৃত্যু, তবু ঝুঁকি নিয়েই কেউ কেউ তুলছে সেলফি, তৈরি করে যাচ্ছে বিপজ্জনক রিলস। এবার রিলস বানাতে গিয়ে কর্ণাটকে নিখোঁজ হলেন এক যুবক। 


ইনস্টাগ্রামের জন্য রিলস বানাতে বিরাট জলপ্রপাতের একটি পাথরের ওপর দাঁড়িয়ে চলছিল ভিডিও রেকর্ডিং। হঠাৎ পা পিছলে ঝরনার জলে পড়ে গিয়ে ভেসে যান তিনি। মর্মান্তিক সেই দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।


কর্ণাটক পুলিশ জানিয়েছে, ২৩ বছর বয়সের ও যুবকের নাম শরত কুমার। শিবমোগ্গা জেলার ভদ্রাবতী এলাকায় তার বাড়ি।  শিবমোগ্গারই আরাশিনাগুন্ডির বিখ্যাত জলপ্রপাতে এই দুর্ঘটনাটি ঘটে। 



জানা যায়, বন্ধুকে নিয়ে ঝরনা দেখতে গিয়েছিলেন শরৎ। ইনস্টাগ্রামের জন্য রিলস বানানোর কথা ভাবেন। আর তাই তীব্র গতিতে বয়ে যাওয়া ঝরনার সামনে একটি পাথরের ওপরে দাঁড়ান। পিছনে দাড়িয়ে ভিডিও রেকর্ড করছিলেন বন্ধু। হঠাৎ ছন্দপতন।


পা পিছলে গেল শরতের। ঝরনার জলে পড়ে যান। চোখের নিমেষে জলের তোড়ে ভেসে যান। তাকে বাঁচানো সম্ভব হয়নি বন্ধুর পক্ষে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এদিকে দুর্ঘটনার খবর পাওয়ামাত্র উদ্ধার কাজে নামে পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো হদিস মেলেনি। 

Pages