বিবিপি নিউজ: ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা। পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ফলে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দিনে ও রাতে অস্বস্তি বাড়বে। তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না।
আরও পড়ুনঃ ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছয় ভারতীয় নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ
২৯ শে জুলাই শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। তার আগে আপাতত আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। মাঝেমাঝে রোদের দেখা মিলবে। বিক্ষিপ্তভাবে দু এক পশলা বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই ৩ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিন বিকেল থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে।
