বিবিপি নিউজ: বদলে যাচ্ছে মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারের লোগো। আশঙ্কা সত্যি করে অবশেষে সব গুঞ্জনে জল ঢাললেন ট্যুইটারের কর্তা ইলন মাস্ক।
মালিকানা হস্তান্তরের পর থেকেই জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটিতে একের পর এক পরিবর্তন আনছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তবে তাঁর সাম্প্রতিক পদক্ষেপ সমস্ত কিছুকেই ছাড়িয়ে গেছে – Twitter-এর চিরাচরিত ব্লু বার্ড অর্থাৎ নীল রঙের পাখির লোগো (যা এতদিন মানে বিগত ১৭ বছর ধরে প্ল্যাটফর্মটির স্বতন্ত্র পরিচয় বহন করত)-র বদলে এবার কালো রঙা ইংরেজি ‘X’ অক্ষর হাজির করেছেন তিনি। বর্তমানে Twitter-এর ওয়েব সংস্করণে এই নতুন লোগো প্রদর্শিত হচ্ছে, একইসাথে এই লোগো নিজের Twitter হ্যান্ডেলের প্রোফাইল পিকচার হিসেবে সেট করেছেন মাস্ক।
