বর্ষবরণের রাতে বিস্ফোরণে কেঁপে উঠল পানশালা! মৃত ৪০, আহত একাধিক - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

বর্ষবরণের রাতে বিস্ফোরণে কেঁপে উঠল পানশালা! মৃত ৪০, আহত একাধিক

 



বিবিপি নিউজ: বর্ষবরণের রাতে প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল সুইজারল্যান্ডের এক পানশালা। বুধবার মধ্য রাতে জনপ্রিয় পর্যটন শহর ক্র্যানস-মন্টানায় ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত  ৪০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে শতাধিক। জানা গিয়েছে, সে সময় পানশালার ভিতরে বহু মানুষ বর্ষবরণের উদ্‌যাপনে ব্যস্ত ছিলেন। তাঁরা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।


আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, স্থানীয় সময় অনুযায়ী রাত প্রায় দেড়টা নাগাদ ক্র্যানস-মন্টানার লে কনস্টেলেশন নামে ওই পানশালায় ঘটনাটি ঘটে। পানশালায় নববর্ষ উদ্‌‌যাপনের মাঝে একের পর এক বিস্ফোরণ হয়। মুহূর্তে আগুন ধরে যায় গোটা পানশালায়। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন সকলে। ভ্যালাইস ক্যান্টন পুলিশ জানিয়েছে, ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে জরুরি পরিষেবাগুলি। আনা হয়েছে একাধিক অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করার চেষ্টা চলছে।

Pages