বিবিপি নিউজ: গত সপ্তাহে যারা তাকে ‘বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড়’ বলে আখ্যা দিয়েছিল, তাদের উদ্দেশ্য করেই গতকাল ভাস্কো দা গামার বিপক্ষে জোড়া গোল করার পর নেইমার বলেন, গত সপ্তাহে যারা বলেছিল আমি বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড়। আজ আমি দুটি গোল করলাম, এটাই গুরুত্বপূর্ণ।এভাবেই ব্রাজিলিয়ান ফুটবল তারকা সমালোচকদের তীরবিদ্ধ জবাব দিলেন মাঠের পারফরম্যান্স দিয়ে।
ব্রাসিলেইরাও এর চতুর্থ রাউন্ডের ম্যাচে সান্তোসের হয়ে ২-১ ব্যবধানে জয় পাওয়ার পর বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড বেশ কড়া ভাষায় নিজের প্রতিক্রিয়া জানান।আসন্ন বিশ্বকাপে ব্রাজিল দলে ফেরার চাপ এবং সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, ফুটবল এমনই। একদিন লোকেরা বলবে আপনি ভালো নন বা ফুরিয়ে গেছেন, আবার পরদিনই তারা আপনাকে বিশ্বকাপে পেতে চাইবে। নতুন বছরের শুরুতে অস্ত্রোপচারের ধকল কাটিয়ে খুব বেশিদিন হয়নি নেইমার মাঠে ফিরেছেন। ব্রাজিল দলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পুরোপুরি ফিট থাকলেই কেবল নেইমারকে বিশ্বকাপের জন্য বিবেচনা করা হবে। জাতীয় দলের সর্বোচ্চ এই গোলদাতা নিজেকে প্রস্তুত করতে জানপ্রাণ দিয়ে চেষ্টা করছেন।
