বিবিপি নিউজ: পাক-আফগান সীমান্তে সংঘর্ষ অব্যাহত। উভয়ই দেশেরই ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। কয়েকমাস ধরে চলা এই সংঘর্ষ এবার যুদ্ধের রূপ নিয়েছে। কারণ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের সঙ্গে ‘খোলা যুদ্ধ’ শুরু হয়েছে বলে ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার রাতে আফগান সেনারা পাকিস্তানের সেনাদের ওপর হামলা চালায়। এরপর পাকিস্তান আফগানদের ওপর বিমান হামলা শুরু করে। তবে আফগানিস্তানের কোনো বিমান না থাকায় তারা ‘পুরোনো পদ্ধতিতে’ লড়াই করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা গেছে, পাকিস্তানের সেনা রয়েছে ৬ লাখ ৬০ হাজার। অপরদিকে আফগানিস্তানের সেনা আছে ১ লাখ ৭২ হাজার। পাকিস্তানের অন্তত ছয় হাজার সাঁজোয়া যান রয়েছে। এর পাশাপাশি আছে ৪ হাজার ৬০০ কামান। অপরদিকে আফগানিস্তানের কিছু সংখ্যক সাঁজোয়া যান আছে। যেগুলোর বেশিরভাগ আবার পুরোনো সোভিয়েত আমলের। তবে তাদের ঠিক কতগুলো সাজোঁয়া যান আছে সেটি নিশ্চিত নয়।
এদিকে, আকাশ শক্তিতেও এগিয়ে রয়েছে পাকিস্তান। দেশটির আছে ৪৬৫টি যুদ্ধবিমান এবং ২৬০টি হেলিকপ্টার। অপরদিকে আফগানিস্তানের কোনো যুদ্ধবিমান নেই। কিন্তু তাদের কাছে আছে কিছু পুরোনো বিমান ও হেলিকপ্টার। এগুলো কতটা সক্রিয় আছে সেটি অস্পষ্ট। অন্যদিকে পাকিস্তান একটি পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ। তাদের কাছে ১৭০টি পারমাণবিক ওয়ারহেড বা অস্ত্র আছে। অপরদিকে আফগানিস্তানের কোনো পারমাণবিক অস্ত্র নেই।
