কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল! রিখটার স্কেলে মাত্রা ৫.৩ - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল! রিখটার স্কেলে মাত্রা ৫.৩

 




বিবিপি নিউজ,মাসুদূর রহমান: শুক্রবার ভরদুপুরে কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। কয়েক সেকেন্ড টানা কম্পন  অনুভূত হয়। এ বার ভূমিকম্পের কেন্দ্রস্থল বাংলাদেশের খুলনা। ভারতের ভূতত্ত্ব সর্বেক্ষণ সংস্থা (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। অন্যদিকে মার্কিন ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। কেন্দ্রস্থল মাটি থেকে ৯.৮ কিলোমিটার গভীরে।শুক্রবার দুপুর ১টা ২২ মিনিটে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের ফলে ভয়ে এবং আতঙ্কে বাড়ি, অফিস ছেড়ে অনেকে বাইরে বেরিয়ে যান।

Pages