না ফেরার দেশে ‘বঙ্গ রাজনীতির চাণক্য’ মুকুল রায় - BBP NEWS

Breaking

সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

না ফেরার দেশে ‘বঙ্গ রাজনীতির চাণক্য’ মুকুল রায়

 




বিবিপি নিউজ, কলকাতা: না ফেরার দেশে পাড়ি দিলেন ‘বঙ্গ রাজনীতির চাণক্য’ মুকুল রায়। দীর্ঘ দিন ধরেই কিডনি-সহ একাধিক শারীরিক সমস্যার কারণে অসুস্থ ছিলেন মুকুল রায়। মাঝে মধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হত। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন রবিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। একাধিক শারীরিক সমস্যা নিয়ে দীর্ঘ দিন ধরেই সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন প্রবীন নেতা। রবিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। মুকুল রায়ের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি লেখেন, “মুকুল রায়ের মৃত্যু বাংলার রাজনৈতিক ইতিহাসে একটি যুগের অবসান। প্রবীণ এই নেতার বিপুল অভিজ্ঞতা ছিল।” মুকুলকে তৃণমূল তৈরির অন্যতম কারিগর বলে অভিহিত করে অভিষেক লিখেছেন, “সংগঠন তৈরি এবং বিস্তারের ক্ষেত্রে তিনি (মুকুল) গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। জনজীবনে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় থাকবে।” মুকুলের পরিবার, বন্ধু এবং অনুগামীদের সমবেদনা জানিয়েছেন অভিষেক।

Pages