বিবিপি নিউজ: গণনাকেন্দ্রের মধ্যে তৃনমূল বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র তৈরি হল উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে।
নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যকে ভোটগণনা কেন্দ্রে মারধরের অভিযোগ। এদিকে বীজপুরের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে গণনাকেন্দ্র স্থাপন করা হয়েছিল। তৃণাঙ্কুর অভিযোগ করেন, তাঁর হাত থেকে নথি ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে অর্জুন সিং এবং তাঁর অনুগামীদের মধ্যে। গণনাকেন্দ্রে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে 'জয় বাংলা' স্লোগান তোলে তৃনমূল, জবাবে বিজেপি কর্মীরা 'জয় শ্রী রাম' স্লোগান ওঠে।
