১০ বছর বাদে মমতার বাড়ির সামনে থেকে সরে গেল গার্ডরেল, মুক্ত হরিশ চ্যাটার্জি স্ট্রিট - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৫ মে, ২০২৬

১০ বছর বাদে মমতার বাড়ির সামনে থেকে সরে গেল গার্ডরেল, মুক্ত হরিশ চ্যাটার্জি স্ট্রিট



বিবিপি নিউজ,কলকাতা: মুখ্যমন্ত্রী পদ থেকে এখনও ইস্তফা দেননি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে ‘প্রাক্তন’ শব্দের ব্যবহার শুধুই সময়ের অপেক্ষা। ২০৬ আসন পেয়ে পশ্চিমবঙ্গে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। এমনকী মমতার ঘরের কেন্দ্র ভবানীপুরেই ভরাডুবি ১৫ হাজার ভোটে শুভেন্দুর কাছে হারতে হয়েছে তাঁকে। মমতার পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে যখন আলোচনা চলছে, তারই মধ্যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তাঁর বাড়ির সামনে থেকে সরল নিরাপত্তা।


বরাবর ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটেই থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই তাঁর পৈতৃক বাড়ি। রাজনৈতিক জীবনের শুরু থেকে মুখ্যমন্ত্রী হওয়া পর্যন্ত, তাঁর সেই বাড়িতে খুব বেশি বদল হয়নি। তবে বদলে গিয়েছিল হরিশ চ্যাটার্জি স্ট্রিটের পরিবেশ। প্রথম দিকে তেমন কোনও বদল হলেও, ২০১৬-র পর মমতার বাড়ির নিরাপত্তা বলয় তৈরি করা হয়। পরে তাঁর বাড়ির সামনের রাস্তাটা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল। মেইন রোড থেকে ঢুকতে গেলেও গার্ডরেল পেরতে হত। ওই এলাকার বাসিন্দাদের ঢুকতে গেলে জানাতে হত যে তিনি ওই এলাকায় থাকেন। অন্যান্যদেরও জানাতে হত যে ওই রাস্তায় তাঁরা কী কারণে যাচ্ছেন। এবার গার্ডরেল উঠে যাওয়ার পর যাতায়াতে আর কোনও বাধা থাকছে না। তবে গলির মুখে যে পুলিশি নিরাপত্তা রয়েছে, তা বহাল থাকছে।

Pages