যন্ত্রর মন্তরে সিজেপি-র বিক্ষোভে ৩ হাজার 'অপরাধী'কে শনাক্ত করল দিল্লি পুলিশের ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি - BBP NEWS

Breaking

বুধবার, ২৯ জুলাই, ২০২৬

যন্ত্রর মন্তরে সিজেপি-র বিক্ষোভে ৩ হাজার 'অপরাধী'কে শনাক্ত করল দিল্লি পুলিশের ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি



বিবিপি নিউজ: যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে  প্রায় ৩ হাজার অপরাধীরদের চিহ্নিত করল দিল্লি পুলিশের ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির ক্যামেরা। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, সংসদ অভিযান ও সিজেপি (CJP)-র নেতৃত্বাধীন ছাত্র বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে ২,৮৭৩ জন এমন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে যাদের বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড রয়েছে।



 দিল্লি পুলিশ ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি এবং অপরাধ সংক্রান্ত ডেটাবেস মিলিয়ে এই শনাক্তকরণ প্রক্রিয়াটি সম্পন্ন করেছে। পুলিশের নথিপত্র অনুযায়ী, শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৯৮৯ জনের বিরুদ্ধে গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে। এর মধ্যে খুন, খুনের চেষ্টা, চুরি, ডাকাতি, ছিনতাই, অস্ত্র আইন (Arms Act), এনডিপিএস (NDPS) আইন, ধর্ষণ, শ্লীলতাহানি এবং পকসো (POCSO) আইনের মতো গুরুতর অপরাধের মামলা রয়েছে।



 তদন্তকারীদের মতে, এদের মধ্যে অনেকেই অভ্যাসগত অপরাধী এবং কয়েকজনের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা দায়ের করা আছে। পুলিশ সূত্রের খবর, শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভ হিসেবে পরিচিত এই কর্মসূচিতে সংগঠিত অপরাধী চক্রের অনুপ্রবেশের বিষয়টি উদ্বেগ সৃষ্টি করেছে। এর ফলে সহিংসতা, ভাঙচুর এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি বেড়ে গেছে। এছাড়া, জনাকীর্ণ বিক্ষোভস্থলে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের সাথে জড়িত অভিযুক্তদের উপস্থিতিও কর্মকর্তাদের কাছে গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 


Pages