বারুইপুরের সেই পুকুর থেকে উঠল আরও এক মৃতদেহ! তদন্তে পুলিশ - BBP NEWS

Breaking

সোমবার, ৬ জুলাই, ২০২৬

বারুইপুরের সেই পুকুর থেকে উঠল আরও এক মৃতদেহ! তদন্তে পুলিশ

 



বিবিপি নিউজ: বারুইপুরের যে পুকুর থেকে ১২ বছরের নাবালিকার নিথর দেহ উদ্ধার হয়েছিল, সেই পুকুর থেকেই এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেল সোমবার! তবে এই ঘটনার সঙ্গে নাবালিকার গণধর্ষণ এবং খুনের ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তার তদন্ত শুরু করেছে পুলিশ।


পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম কৃষ্ণকান্ত হালদার। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গিয়েছে। এক ‘প্রত্যক্ষদর্শী’কে নিয়ে বারুইপুরের নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার করেছিলেন স্থানীয় কয়েক জন যুবক। নাবালিকার কাকা দাবি করেন, তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার পর দেহ বস্তায় ভরে পুকুরের এক জায়গায় পুঁতে দেওয়া হয়েছিল। বারুইপুরের সেই পুকুরে সোমবার তল্লাশি অভিযান করছিল পুলিশ। বিকেলে সেখান থেকে এক জনের দেহ মেলে।‌ এ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য দেহ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে পুলিশ। তারা মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে।স্থানীয়দের দাবি, মৃত যুবকের নাম কৃষ্ণকান্ত। তাঁর সঙ্গে কারও শত্রুতা ছিল কি না, তিনি কী করতেন, কী ভাবে ওই স্থানে গেলেন, এ সব নিয়ে খোঁজখবর শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

Pages