বিবিপি নিউজ: জন সম্পর্ক অভিযান বারাসতের প্রাক্তন তৃনমূল তথা NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উদ্যোগে। প্রতি রবিবার তিনি জনগণের সমস্যা শুনবেন। সম্প্রতি তৃণমূল (TMC) ছেড়ে এনসিপিআই (NCPI)-এর সঙ্গে মিশে গিয়েছেন তাঁরা। মৌখিকভাবে এনডিএ-কে সমর্থন করার কথা জানিয়ে দিয়েছিলেন আগেই। এবার তাঁদেরএনডিএ-র শরিক হিসেবে সংসদে বসার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।
২০২৪-এ তৃণমূলের টিকিটে জয়ী হওয়া এই সাংসদ এবার নতুন ঘোষণা করলেন। নিজের সংসদীয় কেন্দ্রের রাজনীতিতে অস্তিত্বরক্ষার জন্যই এবার নয়া কর্মসূচি সাংসদের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন জনসংযোগের কথা।নিজেকে এনসিপিআই-এর সংসদীয় দলের চিফ হুইপ বলে পরিচয় দিয়েছেন কাকলি। তিনি জানিয়েছেন, কর্মী ও সমর্থকদের নিয়ে জনসংযোগ কর্মসূচি শুরু করছেন তিনি। কর্মসূচির নাম ‘জন সম্পর্ক অভিযান।’ প্রত্যেক রবিবার মধ্যমগ্রামে নিজের বাড়িতে এই কর্মসূচিতে থাকবেন তিনি। দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজের বাড়িতে এই জনসংযোগ করবেন তিনি। ভোটার ও দলের কর্মীদের সঙ্গে দেখা করবেন তিনি। সরাসরি কথা বলে, মানুষের অভিযোগ-সমস্যার কথা শুনবেন। পরামর্শ ও মতামত গ্রহণ করবেন বলেও জানিয়েছেন কাকলি। কাকলির আশ্বাস, সমস্যার সমাধানে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন তিনি।

