পাটক্ষেতে টেনে নিয়ে গিয়ে ২৫ বছরের যুবতীকে ধর্ষনের অভিযোগ - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পাটক্ষেতে টেনে নিয়ে গিয়ে ২৫ বছরের যুবতীকে ধর্ষনের অভিযোগ



বিবিপি নিউজ: পাটের জমিতে টেনে নিয়ে গিয়ে বিশেষভাবে সক্ষম যুবতীকে ধর্ষণের অভিযোগ। ঘটনা নদিয়ার শান্তিপুর থানা এলাকার। খবর জানাজানি হতেই  এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিশ।



 স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ বছর‌ বয়সী ওই যুবতী তাঁর ঠাকুমার সঙ্গে মাঠে ছাগল চড়াতে গিয়েছিল। সেই সময়েই পাশের আমবাগানে বসে মদ্যপান করছিল এলাকারই দুই যুবক। অভিযোগ, ছাগল চড়াতে চড়াতে যখন ওই প্রতিবন্ধী যুবতী ঠাকুমার থেকে একটু দূরে চলে যায় তখনই আচমকা ওই দুই যুবক তাকে হাত ধরে টেনে নিয়ে যায় পাট ক্ষেতের দিকে। সেখানেই ওই যুবতীকে দুই অভিযুক্ত ধর্ষণ করে। চলে অকথ্য নির্যাতন। সেই সময়ে চিৎকার চেঁচামেঁচি শুনতে পান পাশেরই দুই বাসিন্দা। তাঁরা ছুটে যেতেই তাঁদের চোখের সামনে পুরো ঘটনাটাই স্পষ্ট হয়ে যায়। ঘটনার ক্যামেরা বন্দিও করে তাঁরা। ইতিমধ্যেই সেই ভিডিয়ো প্রশাসনের হাতেও তুলে দেওয়া হয়েছে। পুরো বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফে। রবিবার রাতে নির্যাতিতার পরিবারের তরফে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এলাকা থেকেই গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। সোমবার তাঁদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Pages