বিবিপি নিউজ: নির্মীয়মান টানেলে ধস নেমে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১১ জন শ্রমিকের। মৃতরা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। সিকিমের নামচির ওই দুর্ঘটনায় জোরকদমে উদ্ধারকাজ চলছে। জানা গিয়েছে, গতকাল, সোমবার দুপুরে ওই নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নামে। ভিতরে আটকে পরেন শ্রমিকরা। ভিতরে এখনও অনেকে আটকে আছেন বলে খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃতদের মধ্যে ৯ জনই জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকার বাসিন্দা। শ্রমিকের কাজ করার জন্যই তাঁরা সিকিমে গিয়েছিলেন। মৃত্যুর খবর আসার পরেই পরিবারগুলিতে শোকের ছায়া নেমে এসেছে।
পূর্ব সিকিমের পকিয়ং জেলার নামচি ও রংপো সংলগ্ন মামরিং এলাকায় ওই সুড়ঙ্গ তৈরির কাজ চলছে। এটি ১০ নম্বর জাতীয় সড়কের তিস্তা স্টেজ-৪ জলবিদ্যুৎ প্রকল্পের কাছাকাছি। প্রায় ২৫০ মিটার দীর্ঘ টানেলটি সিকিমের প্রথম ডাবল-লেন টানেলের কাজ হচ্ছিল। এই টানেল তৈরি হলে সিকিমের সঙ্গে নাথু-লা পাসের সংযোগকারী কৌশলগত পথ। টানেলটি চালু হলে গ্যাংটকমুখী পর্যটক এবং নাথু-লা পাসগামী সেনাবাহিনীর যানবাহনগুলি সহজে যাতায়াত করতে পারবে। আর সেই সুড়ঙ্গ তৈরি হওয়ার আগেই ঘটে গেল এমন দুর্ঘটনা। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে রাজ্যের আধিকারিকরাও সিকিমে পৌঁছেছেন। প্রবল দুর্যোগের পরিস্থিতিতে লাল সতর্কতা জারি সিকিমে। তার মধ্যেই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা।
