রেলপথে জুড়ছে গঙ্গাসাগর, রেলমন্ত্রীকে আবেদন মুখ্যমন্ত্রীর - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

রেলপথে জুড়ছে গঙ্গাসাগর, রেলমন্ত্রীকে আবেদন মুখ্যমন্ত্রীর

 




বিবিপি নিউজ: বাংলায় ডবল ইঞ্জিনের সরকার গঠন করার পর থেকেই একদিকে শিল্পের জন্য ভূমি  পুজো অন্যদিকে সরকারের সমস্ত বিভাগের বেতন বৃদ্ধি পাশাপাশি রাজ্যবাসীর অর্থনৈতিক স্বচ্ছলতাকে দ্বিগুণ করে ভাতা বৃদ্ধি যা এক যুগান্তকারী ঘটনার সাক্ষীবহন করে। দূর্গা পুজোর রেশ কাটতে না কাটতেই লক্ষীপুজোর পরের দিনেই শুধু  বঙ্গবাসীর নয় আপামর ভারতবাসীর যাতায়াতে সুবিধার কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে গঙ্গাসাগরকে রেল মানচিত্রে স্থান করে দেওয়ার জন্য আবেদন করলেন সোমবার সাঁতরাগাছিতে অনুষ্ঠিত রেলের এক অনুষ্ঠানে। মাত্র কয়েকদিন আগেই কাকদ্বীপ থেকে ঘোষনা করেছিলেন," ২০২৯ সালে মুড়িগঙ্গার ব্রীজ উদ্বোধন করতে  আসবেন স্বয়্ং মুখ্যমন্ত্রী।"এবার হয় ওই ব্রীজের ওপর দিয়ে নয়তো বা ট্যানেল করে গঙ্গাসাগর উদ্দেশ্যে রেলপথ করার কথাও বললেন  এদিন।পাশাপাশি ইনভেস্টিগেশান করার জন্য আবেদন করলেন মুখ্যমন্ত্রী।

Pages