দীপাবলি উৎসবের আগেই কেন্দ্রের ৩% DA ঘোষণা - BBP NEWS

Breaking

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

দীপাবলি উৎসবের আগেই কেন্দ্রের ৩% DA ঘোষণা



বিবিপি নিউজ: দেশ জুড়ে উৎসবের মরসুম চলছে।হাতে মাত্র আর কয়েকদিন আছে তারপরেই গোটা দেশ মেতে উঠবে আসন্ন দীপাবলি উৎসব উপলক্ষে ।সেই দীপাবলি উৎসবকে মাথায় রেখেই মোদী সরকার ৩%ডিএ বাড়ানোর কথা ঘোষণা করল আজ।

এতদিন পর্যন্ত ডিএ ছিল  ৬০% এবার তা বেড়ে হল ৬৩%।পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এও জানিয়েছেন, প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী সহ ৬৮লক্ষ পেনশান উপভোক্তারা উপকৃত হবেন।শুধু তাই নয় রাজ্যের সাথে কেন্দ্রের ডিএর ফারাক হয়ে দাঁড়ালো ২৫%।যদিও আসন্ন দীপাবলি উৎসবের আগেই এই ঘোষণা কেন্দ্রীয় কর্মচারীদের মুখে চওড়া হাসি ফোটালো।

Pages