বিবিপি নিউজ: স্পেনের টলেডো প্রদেশের উরদা এলাকায় একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা অন্তত ৪৫ থেকে ৫০ জন যাত্রীর প্রাণহানির খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন আরও বহু মানুষ। স্থানীয় সময় অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) সকালে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিক তথ্যে জানা যায়, মাদ্রিদ থেকে সেভিলের দিকে যাত্রাপথে দুটি উচ্চগতির (হাই-স্পিড) ট্রেন একই দিকে অগ্রসর হচ্ছিল। পথিমধ্যে একটি ট্রেন লাইনের ওপর দাঁড়িয়ে থাকা কিংবা ধীরগতির অন্য একটি ট্রেনের পেছনের অংশে সজোরে ধাক্কা মারে। এই সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ট্রেনের পেছনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে।
দুর্ঘটনার পরপরই স্পেনের জরুরি সেবা বাহিনী, পুলিশ এবং উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। এই মর্মান্তিক দুর্ঘটনার পর স্পেনের রেল অপারেটর এডিএফ (ADIF) মাদ্রিদ ও আান্দালুসিয়ার মধ্যকার ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। দেশের এমন আকস্মিক ও ভয়াবহ প্রাণহানির ঘটনায় স্পেনের প্রধানমন্ত্রী সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
