ওড়িশার পথেই বাংলা; বাধ্যতামূলক করল মাস্ক, নির্দেশ জারি রাজ্য সরকারের - BBP NEWS

Breaking

রবিবার, ১২ এপ্রিল, ২০২০

ওড়িশার পথেই বাংলা; বাধ্যতামূলক করল মাস্ক, নির্দেশ জারি রাজ্য সরকারের

বিবিপি নিউজ: করোনা মোকাবিলায় মাস্ক পড়তে হবে সবাইকে, নির্দেশ জারি করেছেন রাজ্য সরকারের। করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে প্রথমেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) মাস্ক ব্যাবহারের  নির্দেশ দেয়। কিছু দিন পর হু এর তরফে এক নির্দেশিকায় জানানো হয় মাস্ক শুধু মাত্র চিকিৎসক এবং অসুস্থ দের পড়তে হবে। তারপর থেকে মাস্কের প্রয়োজন ফিকে হয়ে গিয়েছিল বলে দাবি চিকিৎসক মহলের।

চলছে দেশজুড়ে লকডাউন,এরই মধ্যে অন্যন রাজ্যের মতো মাস্ক বাধ্যতামূলক ঘোষণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  আজ  বিজ্ঞপ্তি জারি করে মুখ্যমন্ত্রী জানান প্রয়োজনে বাড়ির বাইরে বেরোলে এবার যেকোনো মাস্কে ঢাকতে হবে মুখ,অন্যথা পুলিশি ব্যবস্থা নেবে রাজ্য | বিজ্ঞপ্তিতে আরও জানান হয়েছে যে N95 ই পড়তে হবে এমনটা নয়। বাড়িতে তৈরী সাধারণ কাপড়ের মাস্কও পড়া যেতেই পারে এমনটাই জানান বিশেষজ্ঞরা ।

বেশ কিছুদিন আগেও সরকারি তরফে নির্দেশ জারি হয়েছিল যে হাঁচি কাশি ছাড়া মাস্ক পড়ার প্রয়োজন নেই।তবে আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে আর কনুই দিয়ে মুখ ঢেকে রাখতে পারলেন না। তাই দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, ওড়িশা, পাঞ্জাবের পর পশ্চিমবঙ্গেও মাস্ক ই বাধ্যতামূলক করলেন মমতা সরকার।

Pages