বিবিপা নিউজ: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের কারণে মহামারির আকার ধারণ করেছে। এরপরেই বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ভারতেও লকডাউনে ঘোষণা করেন। এই লকডাউনের মধ্যে একাধিকবার সীমান্তরেখা লঙ্ঘন করে গোলাগুলি চালিয়েছে পাকিস্তান। তবে এবার ইটের জবাব পাটকেল দিয়ে মেটালেন ভারতীয় সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরের দিকে তাক করা সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করল ভারতীয় সেনাবাহিনী।
জানা গেছে, গোয়েন্দা সূত্রে দাবি, সীমান্ত রেখা সংলগ্ন দুধনিয়ালে কেরান সেক্টরমুখী পাক সন্ত্রাসবাদী ঘাঁটিকে লক্ষ করে শেল ছোড়ে বাহিনী। তারই ঘায়ে প্রাণ যায় ১০ সন্ত্রাসবাদীর। মারা যায় পাকিস্তানের কমপক্ষে ১৫ জন জওয়ানও।
এবিষয়ে পাক সেনার তরফেও নিশ্চিত করে বলা হয়েছে যে, সারদা, দুধনিয়াল ও শাহকোট সেক্টরকে লক্ষ করে গোলাগুলি চালিয়েছে ভারতীয় বাহিনী। তবে পাকিস্তানের দাবি, সেই প্রত্যাঘাতে ১৫ বছরের এক কিশোরী-সহ চার সাধারণ নাগরিক গুরুতর আহত হয়েছেন। পাকিস্তান অভিযোগ করে, ২০২০ সালে ৭০৮ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে ভারতীয় বাহিনী। তাদের হামলায় মৃত্যু হয়েছে ২ সাধারণ নাগরিকের, আহত হয়েছেন ৪২ জন।তবে ভারতীয় গোয়েন্দাদের দাবি, তাদের প্রত্যাঘাতে ১০ এপ্রিল ১৫ পাক সেনার মৃত্যু হয়েছে। প্রাণ গিয়েছে ৮ সন্ত্রাসবাদীর।