লকডাউনে বড়সড় সিদ্ধান্ত রেলের; ফেরত পাবে বাতিল হওয়া টিকিটের সম্পূর্ণ টাকা - BBP NEWS

Breaking

সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

লকডাউনে বড়সড় সিদ্ধান্ত রেলের; ফেরত পাবে বাতিল হওয়া টিকিটের সম্পূর্ণ টাকা

বিবিপি নিউজ: বাতিল হওয়া  টিকিটের মূল্য ফেরত দিতে দেরি হওয়ায় বিতর্কের সৃষ্টি হয় হয়। বিতর্কের অবসান ঘটাতে ইন্ডিয়ান  রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)  কতৃপক্ষ জানান,লকডাউনের জন্যই টাকা ফেরত দিতে দেরি হচ্ছে,সবাই টাকা ফেরত পাবেন।

কিছুদিন আগে প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী তারা জানিয়েছিলেন ফেরত দেওয়া হবে লকডাউনের জেরে বাতিল হওয়া ট্রেনগুলির টিকিটের সম্পূর্ণ অর্থ, তবে তাতে সময় লাগবে বেশ কিছুদিন। যদিও যাত্রী সাধারণের একাংশ এই দাবী না মেনে অভিযোগ করেন এই টাকা আমাদের শিগ্রহই ফেরত দিতে হবে।

সে বিষয়ে IRCTC কতৃপক্ষ স্পষ্ট জানিয়েছেন,লকডাউনে বন্ধ সব রকম পরিষেবা ফলে টাকা ফেরতে বেশ সময় লাগবে। কতৃপক্ষ আরও জানিয়েছে যে দুই দফায় আলাদা আলাদা ভাবে যাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া হবে। অর্থাৎ ২৭শে মার্চের আগে যারা টিকিট বাতিল করেছিলেন তাদের আগে ফেরত দেওয়া হবে এবং ২৭ শে মার্চের পরে ক্যানসেল-এর ক্ষেত্রে দ্বিতীয় দফায় তা দেওয়া হবে। এছাড়াও ট্রেনের নতুন সময়সূচি প্রকাশের পর তিন মাস পর্যন্ত একই ট্রেনে যাত্রারও  সুযোগ পাবেন বলে জানিয়েছে রেল কতৃপক্ষ। 

Pages