পাকিস্তানে ভাঙলো জিন্নার মূর্তি, দায় স্বীকার বালোচ বিদ্রোহীদের - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

পাকিস্তানে ভাঙলো জিন্নার মূর্তি, দায় স্বীকার বালোচ বিদ্রোহীদের



বিবিপি নিউজ: তিনি পাকিস্তান দেশের জনক। তাঁর অবদান অনস্বীকার্য। এবার তাঁর মূর্তিই ভেঙে গুঁড়িয়ে দিল বিদ্রোহীরা। রবিবার বালুচিস্তানের বন্দর-শহর গদরে বিস্ফোরণে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় মহম্মদ আলি জিন্নার বিশাল মূর্তিটি। এরপরই ওই হামলার দায় স্বীকার করেছেন বালোচ বিদ্রোহী সংগঠন ‘বালোচ লিবারেশন ফ্রন্ট’।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, চলতি বছরের শুরুতেই বালুচিস্তানের একটি ‘সুরক্ষিত’ এলাকায় জিন্নার মূর্তি স্থাপন করে ইমরান প্রশাসন। সুরক্ষিত ওই এলাকায় রবিবার রাতে মূর্তির নীচে বিস্ফোরক পুঁতে দেয় বালোচ বিদ্রোহীরা। বিস্ফোরণে কার্যত ধুলোয় মিশে যায় জিন্নার বিরাট মূর্তিটি। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে ‘বালোচ লিবারেশন ফ্রন্ট’। উল্লেখ্য, বহুদিন ধরেই পাকিস্তানের দখলে থাকা বালুচিস্তানকে স্বাধীন করার জন্য চেষ্টা চালাচ্ছে  সংগঠনটি। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে প্রশাসন। বিদ্রোহীদের খোঁজে অভিযান শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের বুকে জিন্নার মূর্তি ভাঙার এই ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে ইসলামাবাদ।

Pages